সরকার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিরুদ্ধে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা ও পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল সোমবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।১১ এপ্রিল হরতাল চলাকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত ছাত্রশিবিরের কর্মী আবু তালিবের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।বিবৃতিতে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার, পত্রিকার ছাপাখানা সিলগালা করে দেওয়া, মাহমুদুর রহমান ও সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের মায়ের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করে তার প্রতিবাদ জানানো হয়।