সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার দীর্ঘ মেয়াদে জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। এই কাজের মধ্যে দেশের জ্বালানিসম্পদ আহরণ ছাড়াও রয়েছে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার পরিবেশ তৈরির অব্যাহত সক্রিয় চেষ্টা।
জাতীয় প্রেসক্লাবে গত মঙ্গলবার বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, দেশের স্থলভাগে ও সমুদ্রবক্ষে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে। তাতে কোথাও কোথাও তেল পাওয়ারও সম্ভাবনা আছে। কয়লা ব্যাপক হারে তোলার ক্ষেত্রে খাদ্যনিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে।