সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার আদালতকে দলীয়করণ করেছে। তিনি বলেছেন, আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার এখন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে চাইছে।গতকাল বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যোগদান অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। অনুষ্ঠানে গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান মোল্লার নেতৃত্বে ৭৯ জন আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যোগ দেন। বিএনপির চেয়ারপারসন এখানে তাঁর বক্তব্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ও প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।আদালতকে দলীয়করণের অভিযোগ তুলে খালেদা জিয়া বলেন, এ কারণে আদালতে আওয়ামী লীগের বাইরে কেউ ন্যায়বিচার পায় না। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসও ন্যায়বিচার পাননি।বিএনপির চেয়ারপারসন আরও বলেন, আওয়ামী লীগ অন্যকে বলে রক্তচোষা। কিন্তু তাদের আমলে শেয়ারবাজার থেকে ৮৫ হাজার কোটি টাকা লুট হয়েছে। রক্তচোষা কেউ যদি থাকে, সেটা হলো আওয়ামী লীগ। বিএনপির সহসভাপতি টি এইচ খান, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যোগদানকারী কয়েকজন এ সময় বক্তব্য দেন।‘তারেককে ফিরিয়ে আনা হবে’: খালেদা জিয়ার নেতৃত্বে গণ-আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। এরপর গঠন করা হবে নতুন সরকার। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির নেতারা এ কথা বলেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের চতুর্থ কারাবন্দিত্ব দিবস উপলক্ষে গতকাল ঢাকা মহানগর নাট্যমঞ্চে এই সভা হয়।