শাহবাগ আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার মুখরোচক বিভিন্ন কথায় তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে শুরু করেছে। এভাবে যদি আওয়ামী লীগ টিকে থাকে, সরকার চলতে থাকে; তাহলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না।’গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির যৌথ সভায় ফখরুল ইসলাম এসব কথা বলেন। আগামীকাল রোববার নয়াপল্টনে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এই যৌথ সভা করা হয়।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজ দেশের স্বাধীনতাকামী ও দেশপ্রেমিক মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। অতীতের মতো এবারও বিএনপি সমস্ত শক্তি নিয়ে গণতন্ত্র রক্ষার সংগ্রামে অবতীর্ণ হয়েছে। এ লড়াইয়েও জয় হবেই।বিরোধী দলের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিপীড়ন চালাচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘গত কয়েক দিন আমরা যে উন্মত্ততা দেখেছি পুলিশের, তাতে মনে হয়েছে যে লেবাবন বা ফিলিস্তিন দেখছি। বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা বলেন, বর্তমান সরকারের ট্রাইব্যুনালকে দলীয়করণ করা এবং তাদের ফরমায়েশে চালানোর যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে শাহবাগের আন্দোলন।