সরকার দরিদ্রদের কাছে কম মূল্যে চাল বিক্রি করবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের হতদরিদ্রদের কাছে কম মূল্যে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ২৪ লাখ ৭০ হাজার পরিবারের কাছে কার্ডের মাধ্যমে এই চাল বিক্রি শুরু হবে। এর মধ্যে ঢাকা শহরে নয় লাখ, বিভাগীয় শহরের প্রতি ওয়ার্ডে পাঁচ হাজার এবং প্রতি জেলা শহরে ১০ হাজার পরিবারকে কার্ড দেওয়া হবে। গতকাল সোমবার সকালে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভা শেষে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা বলেন। সভায় কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।খাদ্যমন্ত্রী জানান, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে এসব কার্ড বিলি শেষ হবে। প্রতি পরিবার একটি করে কার্ড পাবে। প্রত্যেক কার্ডধারী প্রতি মাসে ২০ কেজি করে চাল কিনতে পারবে।