সরকার দুর্নীতির মূলোৎপাটনে বদ্ধপরিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটনে তাঁর সরকার বদ্ধপরিকর। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বাবাতুন্দে অসোতিমহিন গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, দারিদ্র্যকে এই অঞ্চলের প্রধান শত্রু উল্লেখ করে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।বৈঠকে বাবাতুন্দে অসোতিমহিন বাংলাদেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে ইউএনএফপিএর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে: ইউক্রেনের কৃষিনীতি ও খাদ্যমন্ত্রী মিকোলা প্রিসিয়াজোক গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের খাদ্যনিরাপত্তার জন্য ইউক্রেনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা হবে। বৈঠকে ব্যবসা, বাণিজ্য, বিদ্যুৎ উৎপাদন ও পরিবেশসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বৈঠকে অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম প্রমুখ উপস্থিত ছিলেন।কৃষি খাতে জৈবপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ: দেশের কৃষি খাতের উন্নয়নে অত্যাধুনিক জৈবপ্রযুক্তি (বায়োটেকনোলজি) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল যুক্তরাষ্ট্রের করনেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক রুনি কফম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বাসস।