সরকার দেশকে অস্থিরতার দিকে নিচ্ছে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের উদ্ভট কর্মকাণ্ড দেশকে অস্থির, অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে।গতকাল বিকেলে রাজধানীর কয়েকটি মাদ্রাসার ছাত্র ও বিভিন্ন এলাকা থেকে ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।‘টাকা থাকলে ঢাকাকে চার ভাগ করতাম’—প্রধানমন্ত্রীর দেওয়া এ বক্তব্যকে ‘হাস্যকর’ মন্তব্য করে মুফতি আমিনী বলেন, ‘এমন শিশুসুলভ ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য শেখ হাসিনার মুখেই শোভা পায়।’ মুফতি আমিনী ডিসিসিকে ভাগ করার প্রতিবাদে বিএনপির ডাকা কাল রোববারের হরতালের প্রতি সমর্থন জানিয়ে এই কর্মসূচি কঠোরভাবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।