প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সরকার দেশকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। তিনি অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার গণফোরামের কার্যালায়ে আয়োজিত আলোচনা সভায় ড. কামাল এ কথা বলেন। ড. কামাল বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাষ্ট্রপতিকে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানান।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মফিজুল ইসলাম খান, আবদুর রউফ, সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসীন, মোশতাক আহমেদ প্রমুখ।