সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আ ন ম মুনির আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম নছরুল কাদির গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছেন, সারা দেশের মানুষ যখন সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমঝোতার দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করে সরকার নিজেই সংলাপের পথ রুদ্ধ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।
বিবৃতিতে তাঁরা বিরোধী দলের সব নেতা-কর্মীর মুক্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি মেনে নিয়ে দেশকে সহিংসতার পথ থেকে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।