সরকার দেশে বিভীষিকা সৃষ্টি করেছে: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার প্রতিপক্ষকে নির্মূল করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষের বুকে গুলি চালাতে বাধ্য করে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ দাবি করেন।
‘গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর গুলিতে’ ছাত্রশিবিরের আহত কর্মী শাহানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনে যৌথ বাহিনীর গুলিতে সারা দেশে ১১ জন মানুষ নিহত হয়েছে। দেশে আইন আছে, আদালত আছে। কোনো ব্যক্তি অন্যায় করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি।