সরকার দেশের নিরাপত্তাকে ভয়ংকর পরিস্থিতিতে নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বলেছে, সরকার তাদের প্রস্তাব অনুযায়ী বিদ্যুৎ-সংকটের সমাধানের দিকে নজর দিচ্ছে না। জনস্বার্থবিরোধী ব্যয়বহুল পদক্ষেপ নিয়ে পুরো জ্বালানি খাত বিদেশি কোম্পানির কর্তৃত্বে দিয়ে দেশের সামগ্রিক নিরাপত্তাকে ভয়ংকর পরিস্থিতির মধ্যে নিয়ে যাচ্ছে।গতকাল মঙ্গলবার সকালে পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে সরকারের অপতত্পরতার পাশাপাশি জাতীয় কমিটির প্রস্তাবগুলো ছকের মাধ্যমে তুলে ধরা হয়। উন্মুক্ত খনন পদ্ধতির পক্ষে আন্তর্জাতিক ও দেশীয় দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠী যে প্রচারণা চালাচ্ছে, তার স্বরূপ উন্মোচন করা হয়। বাংলাদেশের সঙ্গে জার্মানির তুলনামূলক আলোচনা উপস্থাপন করা হয়।সংবাদ সম্মেলনে উন্মুক্ত খনির তত্পরতা সম্পর্কে বলা হয়, মাটি-পানি ও মানুষবিনাশী উন্মুক্ত খনির ফুলবাড়ী কয়লা প্রকল্প জনগণ জীবন দিয়ে প্রতিরোধ করেছে। তত্কালীন সরকার এশিয়া এনার্জিকে বহিষ্কারসহ জনগণের সঙ্গে যে চুক্তি করেছে, তা একটি ঐতিহাসিক সামাজিক চুক্তি হিসেবে কার্যকর আছে।সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।