সরকার নতুন কৌশল শুরু করেছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতি ঢাকা দিতে সরকার নতুন কলাকৌশল শুরু করেছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। শাহবাগ নিয়ে ষড়যন্ত্র দেখছি: সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান শাহবাগে আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘এ সমাবেশ নিয়ে অনেক ষড়যন্ত্র দেখছি। একটি সুযোগসন্ধানী গোষ্ঠী তারুণ্যের আবেগকে পুঁজি করতে ঘৃণ্য শিয়ালের মতো অপেক্ষা করছে।’