সরকার নামানোর মতো জোর কোমরে থাকবে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বৈঠক শেষে নাটোর, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। ছবি: ফোকাস বাংলা

ভবিষ্যতে ওনার কোমরে এত জোর হবে না যে উনি সরকার নামানোর কথা বলবেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন।

প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, ‘উনাকে (খালেদা জিয়া) কোর্টে সারেন্ডার (আত্মসমর্পণ) করতে হয়েছে। আবার ঘরেও ফিরেছেন। তাহলে ৯২ দিন পার্টি অফিসে ছিলেন কেন? ’

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে নাটোর, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করেন। ওই কনফারেন্সের শুরুতে ও শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ফেনী ও নাটোর এক সময় সন্ত্রাসের জনপদ ছিল। এখন সেখানে শান্তি ও শৃঙ্খলা ফিরেছে। খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সম্পদ ধ্বংস করে এবং দেড় শতাধিক মানুষ পুড়িয়ে মেরে কী অর্জন করেছেন? ’

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা ৯২ দিনের অবরোধের ক্ষতি সরকার পুষিয়ে নিতে পারবে। দেশে ধীরে ধীরে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও তিনি উল্লেখ করেন।