প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির চরমোনাইর পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, সরকার পবিত্র কোরআনবিরোধী নারীনীতিমালা পাশের মাধ্যমে সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।গতকাল শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করীম এ কথা বলেন।ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান, সৈয়দ আহম্মদ, গিয়াসউদ্দিন মোহাম্মদ খালীদ, খন্দকার গোলাম মাওলা, আক্তারুজ্জামান, শাহজাহান সাজু প্রমুখ।