সরকার নাশকতা চালাচ্ছে: জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী দাবি করেছে, বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানোর উদ্দেশ্যেই সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে সারা দেশে অন্তর্ঘাত ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেন। এতে দাবি করা হয়, সরকার বিরোধী দলের আন্দোলন দমনের জন্য গণহত্যা, গণগ্রেপ্তার এবং নেতা-কর্মীদের ঘরবাড়িতে হামলা ও ভাঙচুর করছে।