সরকার নিজস্ব লোক দিয়ে মন্দির ও বাড়িতে হামলা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নাটক করছে। তারাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করেছে। নিজেরাই বিচারক, প্রসিকিউটর নিয়োগ দিয়েছে। তাদের নিয়োগ করা বিচারকেরাই রায় দিচ্ছেন। আবার নতুন প্রজন্মের ব্যানারে শাহবাগে চলা আন্দোলনের সঙ্গে সরকার সুর মিলিয়ে বলছে এই রায় মানি না।’গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও নিহত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানানোর পর গতকাল রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শোকসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। সংখ্যালঘুদের ওপর হামলা সম্পর্কে বিএনপির নেতা বলেন, এই সরকার নিজেদের ধর্মনিরপেক্ষ হিসেবে দাবি করলেও দেশে বিষবৃক্ষ রোপণ করছে। তাদের সময়ই হিন্দুদের বসতবাড়িতে হামলা, মন্দির জ্বালিয়ে দেওয়া, সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে। বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার তাদের নিজস্ব লোকজন দিয়ে এসব কাজ করে দায় বিরোধী দলের ওপর চাপাতে চাইছে।