সরকার নিজের রাজনৈতিক মৃত্যুই নিশ্চিত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে সরকার নিজের রাজনৈতিক মৃত্যুকেই নিশ্চিত করবে বলে হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ আজ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে জামায়াত দাবি করেছে, দলটির নেতা আবদুল কাদের মোল্লাকে ‘অন্যায়ভাবে হত্যা’ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। এর নিন্দা জানিয়ে মকবুল বলেন, ‘সরকার আবদুল কাদের মোল্লাকে হত্যা করলে নিজের রাজনৈতিক মৃত্যুকেই নিশ্চিত করবে।’

মকবুল আহমাদ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। কাদের মোল্লার বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ সরকার-নির্দেশিত ছকে পরিচালিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।