সরকার-নির্ধারিত দামে মুরগির বাচ্চা বিক্রির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নির্ধারণ করা দামে একদিনের মুরগির বাচ্চা বিক্রি না করা হলে বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের (হ্যাচারি) বাচ্চা বহনকারী পরিবহন আটকে সরকারি দাম দিয়ে বাচ্চা নেওয়া হবে।গতকাল রোববার বেলা ১১টায় যশোর শহরের আলমগীর সিদ্দিকী হলে বাংলাদেশ পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন।