সরকার নৈরাজ্যের পথ বেছে নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের নেতারা বলেছেন, দেশকে একটি অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সরকার নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। সারা দেশের মানুষ আজ আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রতিদিনই লাশের মিছিল বাড়ছে। গতকাল রাজধানীর লালবাগে ইসলামী ঐক্যজোটের আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। তাঁরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে নেতাদের গণগ্রেপ্তার ও আসবাব তছনছ করার নিন্দা জানান। এ ঘটনাকে সরকারের নজিরবিহীন তাণ্ডব বলে আখ্যায়িত করা হয়।