সরকার পতনের মধ্য দিয়ে ইলিয়াসকে ফিরিয়ে আনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম, খুন আর মরণফাঁদ টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে কথা বলায় সরকারই ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছে। সরকার পতনের মধ্য দিয়ে ইলিয়াসকে ফিরিয়ে আনা হবে। এ জন্য তৃণমূল থেকে প্রস্তুতি শুরু করতে হবে।বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গতকাল সোমবার বিকেলে সিলেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।নগরের কোর্ট পয়েন্টে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ নিলুফার চৌধুরী।সমাবেশে বক্তারা বলেন, বিরোধী দলের আন্দোলনকে ভয় পায় বলেই সরকার গুম, হত্যা, হামলা, মামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে বিশেষ বাহিনীর মাধ্যমে অপহরণ করে গুম করেছে। তাঁকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।