সরকার পতনের হুমকি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণ-আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়েই সব খুন ও হত্যার বিচার নিশ্চিত করার কথা বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয়, তাদের পতনঘণ্টা বেজে উঠেছে। তাই গণ-অভ্যুত্থান ঠেকাতে সরকার পুলিশ দিয়ে মানুষ হত্যা করছে।বুলবুল দাবি করেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই রাজশাহীর শফিকুল ইসলামসহ বিরোধী দলের পাঁচ নেতা-কর্মীকে গুলি করে হত্যা করা হয়।সভায় জামায়াতের ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, মহানগর কর্মপরিষদের সদস্য মোবারক হোসাইন ও লস্কর মো. তসলীম প্রমুখ উপস্থিত ছিলেন।