সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পদত্যাগ না করা পর্যন্ত পেশাজীবীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশে বিএনপি-সমর্থক পেশাজীবীদের এই সংগঠনের নেতারা এ ঘোষণা দেন।

ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, মতপ্রকাশের স্বাধীনতা, গুলি-সহিংসতা-মানুষ হত্যা বন্ধ, পেশাজীবীসহ জাতীয় নেতাদের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব শওকত মাহমুদ বলেন, বর্তমান সরকার পদত্যাগ না করা পর্যন্ত পেশাজীবীরা আন্দোলন চালিয়ে যাবে। পেশাজীবী পরিষদের সদস্যসচিব ও ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন বলেন, সরকার দেশে বাকশালী শাসন কায়েম করতে চায়। জনগণ তা কখনো হতে দেবে না। পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি এ কে এম আজিজুল হক, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের ভারপ্রাপ্ত আহ্বায়ক আ ন হ আক্তার হোসেন প্রমুখ।