প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, ‘বর্তমান সরকার শুধু শেয়ারবাজার লুট করেনি। পদ্মা সেতু গিলে ফেলে দুর্নীতির অসাধারণ ইতিহাস গড়েছে। মহাজোট সরকার এখন দুনিয়ার মানুষের কাছে মহাচোর সরকার হিসেবে পরিচিত।’গত শনিবার সন্ধ্যায় পঞ্চগড় শেরেবাংলা পার্কে সদ্য কারামুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের গণসংবর্ধনা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। হান্নান শাহ আরও বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত জাগরণ দেখে বলতে চাই খুনি, চোর, দুর্নীতিবাজ সরকারের পতন আসন্ন। অবিলম্বে নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে নির্বাচন দিন। অন্যথায় গণ-আন্দোলনের মুখে গদি ছাড়তে হবে।’ জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘হরতালের দিন পঞ্চগড়ে ছিলাম।