সরকার প্রাথমিক শিক্ষক পুল গঠন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ীভাবে নিয়োগ পাওয়া শিক্ষকেরা নিয়মিত ছুটিতে ও প্রশিক্ষণ কোর্সে থাকার কারণে সৃষ্ট সাময়িক শূন্য পদগুলো পূরণে সরকার একটি প্রাথমিক স্কুলশিক্ষক পুল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে অ্যাডহক ভিত্তিতে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে। খবর বাসসের।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সরকার-পরিচালিত ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের অধীনে প্রশিক্ষণ পাওয়া শিক্ষকদের নিয়ে এই পুল গঠন করা হবে।