সরকার বিদ্যুৎ খাতে সফল হতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বর্তমান মহাজোট সরকার বিভিন্ন ক্ষেত্রে সফল হলেও বিদ্যুৎ-সংকট সমাধানে এখনো পর্যন্ত সফল হতে পারেনি। মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা এবং দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা বিতরণ উপলক্ষে গতকাল শুক্রবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সরকারের সময় দেশে বড় বড় খাতে সফলতা এসেছে কিন্তু একটি খাতে এখনো সফলতা আসেনি। আর তা হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুৎ সমস্যার কারণে প্রচণ্ড গরমে মানুষকে অনেক কষ্ট পেতে হচ্ছে।’তিনি বলেন, ’৭৫-পরবর্তী বিভিন্ন সরকারের সময় মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। বিগত সরকার মুক্তিযুদ্ধবিরোধীদের রাষ্ট্রীয় মর্যাদায় আসীন করেছে।জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান, দুস্থ নারী রেশমা বেগম প্রমুখ।অনুষ্ঠানে সদর উপজেলার ১৪৬ জন মুক্তিযোদ্ধাকে দেড় হাজার টাকা করে এবং ২৩৮ জন দুস্থ নারীর প্রত্যেককে প্রথম ছয় মাসের জন্য এককালীন দুই হাজার ১০০ টাকা করে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়।