প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী বলেছে, সরকারের মেয়াদ যতই শেষের দিকে এগিয়ে যাচ্ছে, ততই জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ভরাডুবির পর সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন। গতকাল সকালে দলের দিনাজপুর জেলা শাখার আমির আনোয়ারুল হকসহ গত দুই দিনে সারা দেশে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ৭০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।