সরকার মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী অভিযোগ করেছেন, সরকার ইসলামিক ফাউন্ডেশন ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে চায়। এ জন্য ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে সামীম মোহাম্মদ আফজালকে যা ইচ্ছা তাই করার দায়িত্ব দিয়ে মাঠে ছেড়ে দিয়েছে। গতকাল লালবাগের কার্যালয়ে খেলাফতে ইসলামী বাংলাদেশের মজলিসে শুরার বৈঠকে সভাপতির বক্তব্যে আমিনী এসব কথা বলেন। সভায় খেলাফতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়। বিজ্ঞপ্তি।