প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে সরকার মানবিক দৃষ্টিতে দেখছে। মানবিক কারণে তাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হচ্ছে। তিনি বলেন, এটা অত্যন্ত অমানবিক হত্যাকাণ্ড। একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য যে হত্যাকাণ্ড, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। রোহিঙ্গা হত্যাকাণ্ড বন্ধ করতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম।