সরকার যোগ্য ব্যক্তিকেই যথাযথ স্থানে বসাতে চায়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো আইনের কারণে জনস্বার্থে নেওয়া প্রকল্প বাস্তবায়নে সমস্যার সৃষ্টি হলে, দ্রুত ওই আইন পরিবর্তন করা হবে। মানুষের উন্নয়নের জন্যই আইন, তাই কোনো আইন কখনোই জনগণের কল্যাণে নেওয়া কোনো প্রকল্প বাস্তবায়নে বাধা হতে পারে না। বাসসইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) একটি প্রতিনিধিদল গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। ইনস্টিটিউশনের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মেসবাউর রহমান টুটুল ১২ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।প্রধানমন্ত্রী পেশাগত যোগ্যতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, তাঁর সরকার যোগ্য ব্যক্তিকেই যথাযথ স্থানে বসাতে চায়। কারণ, দলীয়করণ নয়—জনগণের কল্যাণই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী সবার প্রতি নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দক্ষতা অর্জনে আইইবি কোনো উদ্যোগ গ্রহণ করলে সরকার সার্বিক সহযোগিতা প্রদান করবে। তিনি জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা উলেখ করে বলেন, তাঁর সরকার জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর।সাক্ষাত্কালে আইইবি প্রতিনিধিদলের সদস্যরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উন্নয়নের জন্য ইনস্টিটিউশনকে জমি বরাদ্দসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁকে ধন্যবাদ জানান।