সরকার লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার সীমাহীন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের দীর্ঘদিনের গণতান্ত্রিক ঐতিহ্যও নষ্ট করে বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের মুক্তি এবং নগর সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এই জনসভার আয়োজন করা হয়।বিএনপির নেতা ফরিদ আহম্মদ মুন্সীর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সহসভাপতি সামশুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির নেতা মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নসরুল কাদির, বিএনপির নেতা কাজী বেলাম, এস এম সাইফুল আলম, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৈয়ব ও ইয়াছিন চৌধুরী।