সরকার সংবিধান ভেজে খেয়ে ফেলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সংবিধান ভেজে খেয়ে ফেলেছে। তাই কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘খাদ্যনিরাপত্তায় জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাবের আহ্বায়ক আনোয়ার উন নবী মজুমদার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটা মারাত্মক কথা বলেছেন; তা হলো, বাঘে ধরলে ছাড়া পায়, শেখ হাসিনা ধরলে ছাড়া পায় না। প্রধানমন্ত্রী বোধ হয় এবার দেশটাকে ধরে ফেলেছেন। ড. ইউনূসের প্রসঙ্গে সুরঞ্জিতের এ বক্তব্য প্রমাণ করে, আদালত ইউনূসের ব্যাপারে যে রায় দিয়েছেন, তা আগেই ঠিক করা ছিল।’মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, সরকার শেয়ারে বিনিয়োগকারীদের দমন করার জন্য গোটা মতিঝিলে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসাচ্ছে।