সরকার সন্ত্রাস ও দুর্নীতির মূলো ৎপাটনে অঙ্গীকারবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে সন্ত্রাসবাদ ও দুর্নীতির মূলো ৎপাটনে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, এ ধরনের হুমকি বিন্দুমাত্র বরদাশত করা হবে না।গত মঙ্গলবার নিউইয়র্কের এশিয়া সোসাইটি মিলনায়তনে মার্কিন চেম্বার ও এশিয়া সোসাইটি আয়োজিত এক ভোজসভায় প্রশ্নোত্তরপর্বে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘এসব সামাজিক ব্যাধি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।’ খবর বাসসের।এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট বিশাখা দেশাই, এশিয়া ইউএস চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট টামি ওভারবি ও বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস উলফেনসন মধ্যাহ্নভোজে বক্তব্য দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। সন্ত্রাসী অথবা জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য আমরা কখনো আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না।’ মধ্যাহ্নভোজে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।নারী ও শিশুর জীবনযাত্রার মানোন্নয়নের অঙ্গীকার জোরদার করার আহ্বান: মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ অ্যাসেম্বলি হলে ‘প্রত্যেক নারী ও প্রত্যেক শিশু’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রত্যেক নারী ও শিশুর জীবনযাত্রার মানোন্নয়নে সম্মিলিত অঙ্গীকার আরও জোরদার করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নরওয়ের প্রধানমন্ত্রী জেনস স্টোলটেলবার্গও অনুষ্ঠানে ভাষণ দেন।প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে অধিক সহায়তা এবং বাংলাদেশের ক্যাম্পেইন পার্টনারদের চার হাজার কোটি মার্কিন ডলার দেওয়ার অঙ্গীকার শিগগিরই বাস্তবায়নের আহ্বান জানান। স্বাস্থ্য-সম্পর্কিত বিষয়ের চ্যালেঞ্জ মোকাবিলায় নারী ও শিশুদের জন্য জীবন রক্ষাকারী ওষুধ সহজলভ্য করার কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১৫ সালের পরও স্বল্পোন্নত দেশের ওষুধ কোম্পানির জন্য ‘পেটেন্ট ওয়েভার’ বহাল রাখার মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে।করমুক্ত বিপণন-সুবিধার আহ্বান: আমাদের নিউইয়র্ক প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের করমুক্ত বিপণন-সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে তিনি সে দেশের বন্ধুপ্রতিম আইনপ্রণেতাদের ইতিবাচক ভূমিকা কামনা করেন। মঙ্গলবার ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা’ শীর্ষক এক সভায় তিনি এ সহায়তা কামনা করেন। এশিয়া সোসাইটি মিলনায়তনে যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স ও এশিয়া সোসাইটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অটিজম বিশেষজ্ঞদের সাক্ষা ৎ: অটিজম বিশেষজ্ঞ ডেভিড স্টার্নফিল্ড এবং অটিজম স্পিকের প্রতিষ্ঠাতা বব রাইট ও তাঁর পত্নী সুজানে রাইট মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল স্যুটে পৃথক সাক্ষা ৎ করেন। বৈঠকে তাঁরা অটিজমের বিভিন্ন দিক এবং বুদ্ধিপ্রতিবন্ধী বিশেষ করে, শিশুদের কীভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।