সরকার সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতি করে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী দাবি করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার সাড়ে চার বছর ধরে হত্যা, সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতি করে আসছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ঠান্ডা মাথায় জামায়াত-শিবিরের প্রায় আড়াই শ নেতা-কর্মীকে হত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ দাবি করেন। ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে দাবি করা হয়, জামায়াত কখনো হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদী ধারার রাজনীতিতে বিশ্বাস করে না। তারা সব সময় সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার। বরং সরকার আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র তুলে দিয়ে দেশে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মৌলবাদ সৃষ্টি করেছে।