সরকার সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়: সমাজকল্যাণমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেছেন, সরকার সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। এ জন্য তাদের পরিকল্পিত উদ্যোগ রয়েছে। এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।গতকাল শুক্রবার শহরের গার্লস স্কুল পয়েন্টের কাছে ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ মতিউর রহমান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আপ্তাব উদ্দিন আহমদ, ডায়াবেটিক সমিতির সহসভাপতি সৈয়দ মনোয়ার আলী, কোষাধ্যক্ষ নুরুর রব চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি মতিউর রহমান ও জেলা জাসদের সভাপতি আতম সালেহ।