সরকার-সমর্থক আইনজীবীরা একমঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিরোধ মিটিয়ে সরকার-সমর্থক আইনজীবীরা এক হয়েছেন। তাঁদের জোট সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ একটি প্যানেল থেকেই নির্বাচন করবে।এর আগে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতারা বিভক্ত হয়ে দুটি প্যানেলে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সমঝোতার ভিত্তিতে একটি প্যানেল মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ১৩ ও ১৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। সমন্বয় পরিষদের একক প্যানেলের সভাপতি পদপ্রার্থী আবদুল বাসেত মজুমদার বলেন, কয়েকজন মন্ত্রী ও আইনজীবী নেতাদের হস্তক্ষেপে সবার সম্মতিতে এই প্যানেল চূড়ান্ত করা হয়েছে।