প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছর থেকে সাদাছড়িসহ দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রয়োজন হয় এমন বেশ কিছু উপকরণ সরকার দেশেই তৈরি করবে। গতকাল বুধবার সকালে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৪’ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী এ কথা বলেন। অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া ৪৫ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক