প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাদের উদ্দেশে বলেছেন, এখন নির্বাচনের মনোনয়ন নিয়ে কথা বলার সময় নয়। আগে এ সরকারকে হটাতে হবে। তারপর মনোনয়ন নিয়ে ভাবা যাবে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি যাতে নির্বাচনে যেতে না পারে, সে জন্য আওয়ামী লীগ নানা কলাকৌশল করছে। এ জন্যই সরকার সংবিধান সংশোধন করেছে।
ফখরুল বলেন, সামনে বড় সংকট। সময় কম। পেছনে তাকানোর সুযোগ নেই। একদলীয় নির্বাচনের চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্টা চলছে।