প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাস্তিক ব্লগারদের’ বিচারের দাবিতে ওলামা-মাশায়েখদের আন্দোলনকে নস্যাৎ করার জন্য সরকার কিছু ‘দরবারি আলেমকে’ মাঠে নামিয়েছে বলে দাবি করেছে ইসলামী ঐক্যজোট। গতকাল সোমবার বিকেলে লালবাগের কার্যালয়ে ঐক্যজোটের সভায় নেতারা এ অভিযোগ করেন।সভায় সাংবাদিক শাহরিয়ার কবির হাটহাজারী মাদ্রাসাকে জঙ্গিদের আস্তানা আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদ জানানো হয়।ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ প্রমুখ।