সরকারকে অভিনন্দন বিভিন্ন সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিল, ২০১০ জাতীয় সংসদে পাস করায় সরকারকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বুধবার পৃথক বিবৃতিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ অভিনন্দন জানান।বিবৃতিতে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সরকারের এ সিদ্ধান্ত যুগান্তকারী ঘটনা। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, এ আইনটি নারী সমাজের একটি বড় অর্জন। কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার ও সাধারণ সম্পাদক শারমিন কবীর যুক্ত বিবৃতিতে বলেছেন, আইনটি পারিবারিকভাবে নিগৃহীত নারীদের রক্ষার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করবে।স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, পরিবারের নির্যাতনের শিকার নারী ও শিশুরা এখন এ আইনের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবে। পারিবারিক সহিংসতা প্রতিরোধে গঠিত নাগরিক জোট, সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও, বাংলাদেশ, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট এলায়েন্সসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।