সরকারকে আবার সময় বেঁধে দিলেন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি পূরণের ব্যাপারে সরকারকে ফের সময় বেঁধে দিয়েছেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ২৩ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে তাঁরা পরবর্তী করণীয় ঠিক করবেন।
বেতন ও গ্রেড-সংক্রান্ত সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা সংবাদ সম্মেলন করে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কথা জানান। এর আগে ফেডারেশনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সাধারণ সভা করেন।
দাবি আদায়ের লক্ষ্যে গত ১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালন করেন সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তাঁরা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতি স্থগিত করে ক্লাসে ফেরেন।