সরকারকে বেকায়দায় ফেলতে আমিনী নাটক সাজিয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘ফজলুল হক আমিনী নিজেই ছেলেকে লুকিয়ে রেখে পরে বের করেছেন। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে তিনি ধরা পড়ে গেছেন। সরকারকে বেকায়দায় ফেলতে আমিনী এই নাটক সাজিয়েছিলেন।’গতকাল শনিবার টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ চত্ব্বরে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সাহারা খাতুন বলেন, চারদলীয় জোট যুদ্ধাপরাধের বিচার চায় না। কারণ, ওই জোটেই যুদ্ধাপরাধী রয়েছে। তিনি সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদের প্রশংসা করে বলেন, এ ধরনের ব্যতিক্রমী সংসদ সারা দেশে চালু হলে মেধাবীরা একদিন নেতৃত্বে চলে আসবে।