সরকারকে রাজপথে আসার আহ্বান জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪৪ ধারা বা পুলিশ দিয়ে জামায়াতে ইসলামীকে প্রতিহত না করে সরকারকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে দলটি। বিরোধী দলের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে গতকাল রোববার জামায়াতের ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে দলটির নেতারা এ আহ্বান জানান। প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান বলেন, এ সরকার জামায়াতকে ভয় পায়। তাই জামায়াতের রাজনীতি বন্ধের চক্রান্ত করছে। তিনি বলেন, সরকার এত চিৎকার করলে লাভ কি? রাজাকার তো শেখ হাসিনার ঘরেই আছে।সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা আওয়ামী লীগ সরকারের সঙ্গে থাকবেন না। নইলে জনগণ আপনাদেরও বিচার করবে।’ বিশেষ অতিথি দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, জীবন দিয়েও আওয়ামী লীগের নেতারা শেখেননি। তাই বারবার ভুল করেন। আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামায়াত একাত্তরে কোনো অপরাধ করেনি। প্রচার সম্পাদক তাসনিম আলম বলেন, জামায়াতকে কেউ প্রতিহত করতে পারবে না। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল ইসলাম বলেন, ‘জামায়াত কচুরিপানা নয় যে ভেসে যাবে।