সরকারকে 'অবৈধ বলায়' ছাত্র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কপিলমুনি বাজার থেকে সাদ্দাম হোসেন (২০) নামের এক কলেজছাত্রকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বর্তমান সরকারকে ‘অবৈধ’ উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মঙ্গলবার রাত আটটার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার নিয়ে কটূক্তি করায় সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে কারাগারে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে সাদ্দাম হোসেন কপিলমুনি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি কলেজ ছাত্রদলের কর্মী।