সরকারকেই পদত্যাগ করতে হবে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, কোনো মন্ত্রী কিংবা উপদেষ্টার পদত্যাগে জাতি কলঙ্কমুক্ত হবে না। সরকারকেই পদত্যাগ করতে হবে। কারণ এ সরকার পুরো জাতিকে কলঙ্কিত করেছে।ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার বিকেলে রাজধানীর লালবাগের কার্যালয়ে আমিনীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, সরকার তাঁকে প্রায় ১৬ মাস ধরে গৃহবন্দী করে রেখেছে।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, দেশের মানুষ শেখ হাসিনার পতনের দিনক্ষণ গণনা করছে। কারণ তাঁর অপশাসনে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সর্বত্রই চলছে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা। এভাবে দেশ চলতে পারে না, চলতে দেওয়া যায় না।