প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে সরকারদলীয় ক্যাডাররা তৃতীয় দফা উপজেলা নির্বাচনে বীভৎস নারকীয় তাণ্ডব সৃষ্টি করেছে’ বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, ভোট গ্রহণ শুরুর পরপরই আওয়ামী লীগের ক্যাডাররা বিভিন্ন উপজেলার অধিকাংশ ভোটকেন্দ্র দখল করে নেয়।
বিবৃতিতে বলা হয়, উপজেলা নির্বাচনে আওয়ামী তাণ্ডব প্রমাণ করেছে, এ সরকারের অধীনে কোনো ধরনের নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিবৃতিতে যেসব জায়গায় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে সরকারদলীয় প্রার্থীদের জয়ী করার অপচেষ্টা চালানো হয়েছে, সেসব এলাকায় পুনর্নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।