সরকারদলীয় ২৪ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মারধরের অভিযোগে করা মামলায় সরকারদলীয় ২৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দিনাজপুরের আমলি আদালতের (নবাবগঞ্জ) জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোপাল চন্দ্র এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ওই ২৪ আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তাঁরা নিম্ন আদালতে হাজির হন। নিম্ন আদালতে তাঁরা জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০১৪ সালের অক্টোবরে নবাবগঞ্জ ইউএনওর কার্যালয়ে হামলা হয়। হামলায় তৎকালীন ইউএনও সৈয়দ ফরহাদ হোসেনসহ চার কর্মকর্তা-কর্মচারী আহত হন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়।

আরও পড়ুন :