সরকারদলীয়রা এখন নিজেদের কর্মীদের গুম-খুন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দেওয়ার পর এখন সরকারদলীয়রা নিজেরা নিজেদের কর্মীদের গুম-খুন করছে। কোনো কিছুর ওপর এখন তাদের নিয়ন্ত্রণ নেই। নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনা এর প্রমাণ।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দেলর আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন।
বিএনপির জন্ম অবৈধ, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশে ও রাষ্ট্রে নিয়মনীতির মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। আর শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল কায়েম করেছিলেন। সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন।
যাঁরা বলেন জিয়াউর রহমান শেখ মুজিবের খুনি, তাঁদের উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আপনারাই আপনাদের নেতাকে খুন করেছেন। শেখ মুজিবুর রহমানের লাশ যখন ধানমন্ডির ৩২ নম্বরে পড়েছিল তখন তাঁর রক্ত ডিঙিয়ে খোন্দকার মোশতাকের নেতৃত্বে আপনারা শপথ গ্রহণ করেছেন।’