সরকারবিরোধী কাজে জামায়াতকে অর্থ দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে অর্থ দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে হীরাঝিল আবাসিক এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল ওই ব্যবসায়ীকে (৪৮) আটক করে।ওই ব্যবসায়ী আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (এপিজেড) অবস্থিত একটি কার্টন ফ্যাক্টরির মালিক।অভিযোগ অস্বীকার করে ওই ব্যবসায়ী সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি একজন ব্যবসায়ী। অতীতে তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। হয়রানি করতে পুলিশ তাঁকে আটক করেছে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে অর্থ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।