সরকারি অনুদানে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে সরকারি অনুদানে নির্মিত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল। বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৫০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক চক্ষু হাসপাতাল নির্মাণে এগিয়ে এসেছে।চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালিগ্রামে অন্ধ কল্যাণ সমিতির জমিতে হাসপাতালটি নির্মাণ করা হবে। সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে হাসপাতালের ছয় তলা ভবন নির্মাণের জন্য সম্প্রতি গণপূর্ত বিভাগ দরপত্র আহ্বান করেছে।জাতীয় অন্ধ কল্যাণ সমিতি সূত্র জানায়, ২০০০ সালে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা গঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ২০০২ সালে বালিগ্রামে সমিতিকে নামমাত্র মূল্যে দেড় বিঘা জমি প্রদান করে। বর্তমানে একজন সার্বক্ষণিক ও দুজন খণ্ডকালীন চক্ষু চিকিৎসকের মাধ্যমে সমিতির চিকিৎসাসেবা চলছে।