সরকারি ও বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন অতিদ্রুত সরকারি ও বিরোধী দলের মধ্যে সংলাপ শুরু করে দেশকে সংঘাত, সংঘর্ষ ও অনিবার্য বিপর্যয় থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। দেশের ও জনগণের স্বার্থে সংলাপের মাধ্যমে সমঝোতা প্রয়োজন বলে তিনি মনে করেন।গতকাল রোববার এক বিবৃতিতে ড. কামাল এ কথা বলেন। তিনি বলেন, বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশ গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। খুন-গুমসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা এবং আইনের শাসন, মানবাধিকার ও সুশাসনের চরম ঘাটতির কথা উল্লেখ করেন তিনি। প্রবীণ এই আইনজীবী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে জাতীয় স্বার্থের পরিপন্থী দলীয়করণের যথেচ্ছ অপব্যবহারে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। জনগণের আকাঙ্ক্ষা সংকট সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি।